ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিক্যাল কোরের ১৩তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালকমেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান আর্মি মেডিক্যাল কোরের ১৩ তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন।

বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সামরিক রীতি মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, ডাইরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস (আর্মি) ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme