সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে টিলা কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে টিলা কাটার অপরাধে বিল্লাল হোসেন (৪৫) ও আশরাফ সিদ্দিকী (৩৫) নামের দুই মাটি ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১৯ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।

এ সময় আদালত পাঁচটি মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর ও একটি খননযন্ত্র আটক করে নিয়ে আসেন। দন্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন উপজেলার জিতেশ্বরী গ্রামের আবু হাসানের ছেলে এবং আশরাফ সিদ্দিকী উপজেলার কালিয়ান গ্রামের আবুবকর সিদ্দিকীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কেটে পরিবেশ ধ্বংস করে মাটি বিক্রির অভিযোগ পেয়ে উপজেলার শিরিরচালা ও কালিয়ান গ্রামে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিল্লাল হোসেনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে উপজেলার কালিয়ান গ্রামের আশরাফ সিদ্দিকীকেও একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। পাহাড়, টিলা কাটা ও মাটি বিক্রি বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme