সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির ২ আরোহী নিহত

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। আহত দুইজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরছিলেন। পথে ওই মহাসড়কের হাতিয়া এলাকায় ১২ নম্বর সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘোড়া গাড়িতে থাকা আরোহী বাবলু ও আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনা আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত দুইজনের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme