সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: র‌্যালি, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

শনিবার সকালে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে মোটর শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স গ্রিলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme