সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নেশায় বাধা দেওয়ায় খুন

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে নেশায় বাধা দেওয়ায় সুলতান হোসেন স্বপন (৫৫) নামে একজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আজমির হোসেন (২৫) নামে আরো এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

সুলতান হোসেন স্বপন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে সন্ধ্যায় কয়েকজন যুবক মিলে গাজা সেবন করছিলো। বিষয়টি স্বপন তাদের অভিভাবকদের জানায়। এক পর্যায়ে স্বপন সিংজোড়ারের বাসু মিয়ার চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় আজমির বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত বলে ঘোষণা করে।

পরে আজমিরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme