সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যর মুল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার আনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩০ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন।

জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি’র সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল হক,পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক জমির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। সেমিনারে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বিষয়ক আইনের অপরাধমুলক ধারা নিয়ে আলোচনা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme