সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৮৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ২২ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দিন হায়দার। তিনি ডক্টর মো. আতাউল গনির স্থলাভিষিক্ত হলেন। এরআগে তিনি বরিশাল জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার ২৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন, উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জেলা প্রশাসক (ডিসি) রদবদলের আগে টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ড. মো. আতাউল গনি। তিনি (উপসচিব) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন। তারস্থলে এখন দায়িত্ব পালন করবেন নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme