সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল সার ও বীজ

  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে চলতি রবি মৌসুমে প্রায় ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সব ধরনের জমি চাষাবাদে নিয়ে আসতে প্রণোদনা কর্মসূচীর আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা কৃষি বিভাগ সূত্র জানান, ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে মাসকালাই বীজ ও সার দেয়া হয়েছে। ১ বিঘা জমির জন্য প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়া ২ হাজার ৬শ কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৮শ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৫শ জন কৃষককে ভূট্টা চাষের জন্য ২ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ৫শ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার দেয়া হয়েছে। এদের প্রতি জনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ১শ জন কৃষককে মসুরের বীজ ও সার দেয়া হয়েছে। তাদের প্রতিজন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ১৫০ জন কৃষককে খেসারীর বীজ দেয়া হয়েছে। প্রতিজনকে ৮ কেজি বীজ, ১০ ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। ৭শ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেয়া হয়েছে। তাছাড়া ৩ হাজার ৩শ কৃষককে উফশী জাতের ধানের বীজ ও সার দেয়া হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এছাড়াও ১৩শ ২০ জন কৃষককে সবজী বীজ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার জমি চাষাবাদে আনার লক্ষে যে নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ পূরণে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের এই বীজ ও সার দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme