সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষকদের অনুষদভিত্তিক ‘শিক্ষাদান পদ্ধতি ও প্রসাশনিক দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান এবং সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ উমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ কে ওবায়দুল হক। কর্মশালায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞ অধ্যাপক ও প্রশিক্ষকগণ প্রশিক্ষন প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি ও প্রসাশনিক দক্ষতা অর্জনের জন্যএ ধরনের প্রশিক্ষনের কোন বিকল্প নেই। শিক্ষা অনেকেই গ্রহণ করতে পারে কিন্তু সুন্দর ও সঠিকভাবে সবার দ্বারা শিক্ষাদান করা সম্ভব হয় না। বিশে^র চাহিদার সাথে সংগতি রেখে প্রত্যেক শিক্ষককেই শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষা প্রশাসন বিষয়ে প্রশিক্ষন গ্রহন করতে হবে। শিক্ষকতাও একটি শিল্প, এই শিল্প ভালভাবে রপ্ত করতে না পারলে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করা সম্ভব না। বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা কোন না কোনভাবে প্রশাসনের সাথে জড়িত, তাই শিক্ষকতার পাশাপাশি শিক্ষকদেরকেওপ্রসাশনিক দক্ষতা অর্জন করতে হবে।

কর্মশালায় বিশ^বিদ্যালয়ের সকল অনুষদের বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme