সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের মারুফ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ২৯ নভেম্বর সকাল ৯টায় ভূঞাপুর উপজেলা সংলগ্ন পাশর্^বর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বলমআটা গ্রামের ইবরাহীমের ছেলে। সে পাশর্^বর্তী গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও প্রতিবেশিরা জানায়, সোমবার ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়। এতে মারুফ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। পরে হতাশাগ্রস্থ হয়ে মানুষিকভাবে ভেঙে পড়ে। রাতে না খেয়ে ঘরে ঘুমায়। মঙ্গলবার সকালে তার মা রান্না শেষে মারুফকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে তার মা উঁকি মেরে দেখে মারুফ ঘরের ধন্নায় ঝুলছে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তাকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেছি। জানতে পেরেছি সে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme