সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

সরকারি সা’দত কলেজে পুরস্কার প্রদান

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “আলোর অক্ষরে লেখা হোক সংস্কৃতির আখ্যান” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুব্রত নন্দী’র সভাপতিত্বে বিশষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম মিয়া (আলীম মাহমুদ), টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. তাহমিনা খান।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme