সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের উদ্যোগে যাদু প্রদর্শনী

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: ঢাকা থেকে পরিচালিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তক্তারচালা বাজারে বুধবার ৭ ডিসেম্বর বিকেলে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে যাদু প্রদর্শনী অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।

হতেয়া রোডের ব্যাংক এশিয়ার গোল্ডেন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের পরিচালক হোসনি জোবাইরীর সভাপতিত্বে যাদু প্রদর্শনী পূর্বে অভিভাবক-শিক্ষার্থী সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও মাই টিভির নিয়মিত প্রক্ষ্যত যাদু শিল্পী জেড.আই জহির ১০টি যাদু প্রদর্শন করেন। কমোলমতি ছাত্র-ছাত্রীরা তা দেখে অনেক আনন্দ উপভোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক রোওশনারা রুপা, ইনিয়া আক্তার,রানা মিয়াসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme