সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মতবিনিময় সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বিভিন্ন রাস্তায় অবৈধ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, মো. আব্দুর জলিল, মো. সুমন হক, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, আওয়ামী লীগ নেতা মো. মাজাহরুল ইসরাম শিপলু, ব্যবসায়ী ও সাংবাদিক মো. খায়রুল করিম পাপন, পরিবহন শ্রমিক নেতা মো. আলী হোসেন ও খাদেমুল মওলা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা নাগরিক মির্জাপুর শহরকে পরিচ্ছন্ন ও অবৈধ ফুটপাত দখলমুক্তসহ যানজট নিরসনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, মেয়র ও প্রশাসনের কর্মকর্তাগন ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ যানজট নিরসনে জন্য ১১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক করা হয় পৌর মেয়র সারমা আক্তার শিমুলকে। কমিটিতে সদস্য রাখা হয়েছে এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ারুল হক, বণিক সমিতির সদস্য একজন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য একজন, একজন সাংবাদিক ও একজন ব্যবসায়ীসহ সুধীজনের মধ্য হতে তিন জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme