সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কুজবাড়ি কর্ণা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ জামির আলী (৭৫) একই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটাইল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ডিসেম্বর) জামির আলীর বড় ছেলে শহীদ অন্যত্র নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি করার করার জন্য বাড়ির উত্তর পাশের ঘর ভেঙে নেয়। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া দেয়ার জন্য গেলে চাচাতো ভাতিজা আবু হানিফা (৫০) তাঁকে বাঁধা দেয়। এক পর্যায়ে ভাতিজা আবু হানিফা তাঁকে ঘাড়ে ও বুকে ধাক্কা দিলে পড়ে গিয়ে অচেতন হয়ে যায় জামির আলী। দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme