মির্জাপুরে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের পাশের উপজেলা সদরের বাওয়ার কুমারজানি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুপুরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই যুবকের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme