সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টিকিট ছাড়া ট্রেনে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজড়া ভ্রমণ প্রতিরোধকল্পে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে অভিযান চালিয়েছে পাকশি।

এ অভিযানে একদিনে ২৪০ জন যাত্রীকে জরিমানা করা হয়।

এতে জরিমানা ও টিকিট মূল্যসহ আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা। বৃহস্পতিবার দিনব্যাপি বিনা টিকিটে ট্রেন ভ্রমণরোধে অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশি বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। অভিযানে আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল করিম জানান, স্টেশনে অভিযানের খবর পেয়ে বিনা টিকিটের যাত্রীদের টিকেট কাটার হিড়িক পড়ে যায়। এতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের টিকিট স্বাভাবিক দিনের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়। অভিযানের ফলে ধলেশ্বরী ট্রেনের টিকিট ৮০-৯০টির স্থলে বিক্রি হয়েছে ৩০০টি।

তিনি আরও জানান, স্টেশনটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টিকেটে যাত্রী, হকার, ভিক্ষুক, হিজড়ারা ট্রেনে উঠে পরিবেশ নোংরা করে। ফলে প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme