সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার ২ জানুয়ারি দুপুরে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ প্রতিপাদ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সখীপুর সার্কেল) রকিবুল রাজ, ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, জেলা সমাজ কল্যাণ কমিটির সহ-সভাপতি মো. আনিসুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম।

এর আগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি হুইল চেয়ার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme