সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২২৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড ময়দানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

৫২তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২২ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯শত ৪০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলতার সহিত সম্পন্ন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম(বার)।

এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ ময়নুল ইসলাম, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আবু নাছের মোহাম্মদ খালেদসহ বিভিন্ন সামরিক,বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme