সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নৃগোষ্ঠী কৃষকদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী টাঙ্গাইলে নৃগোষ্ঠী কৃষকদের মাঝে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে রোববার দুপুরে শহরের সেবা টাওয়ার কনফারেন্স রুমে প্রায় তিন শতাধিক নৃগোষ্ঠী কৃষকদের মাঝে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ।

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: শাজাহান সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসএমই ও কৃষি বিভাগের প্রধান মো: আব্দুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টাঙ্গাইল অঞ্চলের জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme