সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৫ ফেব্রুয়ারী সকালে মির্জাপুর পুরাতন বাসস্টান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের পাশে নির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উপজেলা এলজিইডির সহযোগীতায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান খান ফারুকের নিজ অর্থায়নে নির্মিত এই শহীদ মিনারটি। উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান আহম্মেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুরের পৌর মেয়র সালমা আক্তার শিমুল, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme