সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে সিংজোরায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে।
কবি নজরুল উচ্চ বিদ্যালয়

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল নাগরপুরে গয়হাটা ইউনিয়নের সিংজোরায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ ২০২৩ ) সকালে বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক মিলাদ মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মহাম্মদ হোসেন (চুন্নু) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মক্তিযোদ্ধা ও সাবেক গয়হাটা ইউপি চেয়ারম্যান মীর জহুরুল ইসলাম, অগ্নিবীণা আইডিয়ার কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মুশফিক হোসেন শৈবাল, অগ্নিবীণা আইডিয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুর জামান খান মিরন, অগ্নিবীণা আইডিয়ার কলেজের দাতা-দেওয়ান জহিরুল। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অগ্নিবীণা আইডিয়ার কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ, শিক্ষার্থী , অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা । অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান এবং হামদ-নাত ও গজল প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme