সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নায়েব আলী সরকার এর ৩৩ম বাৎসরিক ওরশ মোবারক

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৪০ বার দেখা হয়েছে।
নায়েব আলী সরকার

মোঃ সোহেল রানা: টাঙ্গাইলে নায়েব আলী সরকার এর ৩৩ম বার্ষিকী পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ মার্চ বিকেলে টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজিপুর এলাকায় মৃত নায়েব আলী সরকারের বাড়ীতে এ ওরশ মোবারক আয়োজন করা হয়। ওরশ উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকান ও মুহিব্বানরা এসে জড়ো হন। বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে রাতে ভক্ত আশেকানদের নিয়ে খানকাহ অনুষ্ঠিত হয় এবং ভক্ত-আশেকানদের আয়োজনে ভক্তিমূলক বাউল গান পরিবেশিত হয়। ভক্তিমূলক বাউল গান শুনতে আশপাশের এলাকা থেকে নানান বয়সী নারী-পুরুষ এসে ভীড় জমায়। বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পি আল আমিন সরকার (সখিপুর) ও আছমা সরকার (মনিকগঞ্জ )। ওরশ পরিচালনায় ছিলেন পীরজাদা মোঃ হানিফ সরকার।ওরশে আমন্ত্রিত আশেককান ও যাকেরানদের মাঝে তবারক বিতরন করা হয়।

উক্ত ওরশ মোবারক অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল্লাহ্ আল মামুন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর। উদ্বোধক টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন এর উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, টাঙ্গাইল পৌরসভার (১০,১১,১২ নং) মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার(স্বর্না), টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামরুজ্জামান মামুন , টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হোসেন ও টাঙ্গাইল পার্ক বাজারের সভাপতি মোঃ আঃ বারেক মিয়া। এছাড়াও আর উপস্থিত ছিলেন এলাকার নানান বয়সী নারী-পুরুষসহ বিভিন্ন জায়গা থেকে আসা আশেককান ও যাকেরানরা ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme