সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারে (বালিকা) ইফতার বিতরণ

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪৫৭ বার দেখা হয়েছে।
ইফতার

মো: সোহেল রানা:  পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার (বালিকা) বিদ্যালয়ে এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ। শুক্রবার বিকেলে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে টাঙ্গাইল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ এর সহযোগিতায় তিন শতাধিক শিশুর মাঝে এই ইফতার বিতরন কর্মসূচী পালন করা হয়।

এসময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাফর আলী খান, সাধারণ সম্পাদক সাজিদ খান, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব, সাবেক জাতীয় শুটার ও যুবলীগ নেতা আসলাম খান জনি, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা মুসা মাসুদ, আওয়ামী সাংস্কৃতিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান কবির, যুবলীগ নেতা বাসুদেব ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ বলেন, এই সব এতিম ও অসহায় শিশুদের মুখের হাসি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে অনেক প্রিয়। তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার সাধ্যমতো এই রমজান মাসে এতিম শিশুদের একটু ভাল মানের ইফতার করনোর জন্য আমার এই আয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme