সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

বড় মনির মামলার বাদি কিশোরীর বিরুদ্ধে আপন ভাইয়ের সাংবাদিক সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৮০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষন মামলার বাদি ওই কিশোরীর বিরুদ্ধে এবার সাংবাদিক সম্মেলন করেছেন তার আপন বড় ভাই মির্জা জিয়াউল হাসান জনি। বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তিনি বোনের বিরুদ্ধে মাদকাসক্তসহ নানা অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার বোন ষষ্ঠ শ্রেনীতে পড়া অবস্থায় বখাটে হয়ে যায়। সেসময় থেকেই সে নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। বাড়িতে নিজের কক্ষে প্রতিনিয়ত নেশার আড্ডা বসাতো। এ ব্যপারে প্রতিবাদ করলে আমাদের উপর চড়াও হত। প্রতিবাদ করার কারনে সে একাধিকবার আমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে নানাভাবে আমাকে ও আমার স্ত্রীকে পুলিশের কাছে হয়রানী হতে হয়।
মির্জা জিয়াউল হাসান অভিযোগ করেন, তার এসব অনৈতিক কর্মকান্ডের কারনে আমাদের পরিবার এখন এলাকায় মুখ দেখাতে পারছেনা। দীর্ঘদিন ধরে আমরা এ সমস্যা ভোগ করে আসছি।

কিছুদিন আগে আমার বোন শহরের থানাপাড়া এলাকায় একটি ছেলেকে বিয়ে করে। পরবর্তীতে সে ওই স্বামীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দায়ের করে। পরে ছেলেটির কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে সে। এ ব্যপারে শহরের বিভিন্ন মানুষের কাছে আমাদের হেয় হতে হয়েছে।
এদিকে তার বোন গত কয়েকমাস আগেও টাঙ্গাইল শহরের একটি স্বনামধন্য ক্লিনিকে গিয়ে গর্ভপাত ঘটায় বলে অভিযোগ করেছেন মির্জা জিয়াউল হাসান। এই গর্ভপাতের বিষয়টি জানাজানি হলে আমাদের পরিবারের মাঝে হলুস্থুল কান্ড ঘটে। আমাদের বোনদের মাঝে এ ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই গর্ভপাতের ঘটনায় সকল কাগজপত্র সংরক্ষর করা আছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সম্প্রতি তার বোন একটি ধর্ষন মামলা দায়ের করেছে। এরপর যে মহিলার জিম্মায় রয়েছে সে মহিলা একজন মাদককারবারী। এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে ওই মহিলা। পুলিশের কাছে ওই মহিলা আমার (মির্জা জিয়াউল হাসান) ফুপু পরিচয় দিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা কথা। আমার ফুপুরা সকলেই শিক্ষিত ও স্বনাম ধন্য। ওই মহিলার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে ওই কিশোরীর ভাই বলেন, আমার নিজের বোনের বিরুদ্ধে এসব কথা বলা আমার জন্যে খুবই কষ্টকর। তারপরেও আমার কিছু করার নেই। আমি ও আমার পরিবার এখনো আমার বোনের মঙ্গল কামনা করি। তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আমরা আশা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme