সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভারতের কম্বাইন্ড স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হয়ে যাচ্ছেন টাঙ্গাইল জেলার ক্রিকেট কোচ আরাফাত রহমান

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৭২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হয়ে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত কম্বাইন্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যাচ্ছেন টাঙ্গাইল জেলা একাডেমীর কোচ আরাফাত রহমান।

আগামী ২৬ এপ্রিল দুপুর ২টায় বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আগামী ১ মে ভারতের মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। সফরে ২টি তিনদিনের ম্যাচ এবং ৩টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাইম ব্যাংক স্পন্সরে বাংলাদেশের ৫৮০টি স্কুল থেকে প্রথমে জেলাভিত্তিক, বিভাগীয় পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে ১৬ জন খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি একজন ব্যাটিং(আব্দুল করিম খান জুয়েল, হেড কোচ) ও ফিল্ডিং কোচ নিযুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডমীর কোচ আরাফাত রহমান ২০০৫ সাল টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডেমীর কোচ হিসেবে নিযুক্ত হয়। ২০১০ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক ক্রিকেট কোচ হিসেবে চাকুরী শুরু। বয়সভিত্তিক পর্যায়ে সর্বশেষ ১০ বছরে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ১৫৭টি খেলায় অংশগ্রহন করে ১৩৬টি ম্যাচে জয়লাভ করে অনুর্ধ্ব-১৮ পর্যায়ে ৫বার, অনুর্ধ্ব-১৬ পর্যায়ে ৪বার এবং অনুর্ধ্ব-১৪ পর্যায়ে ৭বার চ্যাম্পিয়ন হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে আরাফাত রহমানের সফলতায় গতবছরের সেরা কোচ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে অ্যাওয়ার্ড পেয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানে সঙ্গে সারা বাংলাদেশের স্কুল পর্যায়ে বাছাইয়ের পর টাঙ্গাইল দুইজন ক্রিকেট ভারতে যাচ্ছেন তারা হলো দেবাশীয় সরকার এবং রিফাত বেগ। দেবাশীষ সরকার উদ্বোধনী ব্যাটসম্যান এবং উইকেট কিপার এবং রিফাত বেগ অলরাউন্ডার। বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬)ক্রিকেট দলের প্রধান কোচ আব্দুল করিম খান জুয়েল, সহকারী কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের বড়ভাই কাজী এমদাদুল বাশার রিপন, ফিল্ডিং কোচ টাঙ্গাইলে গর্বিত সন্তান আরাফাত রহমান, ট্রেইনার আনোয়ার হোসেন মনির, ফিজিও খাইরুল বাসার, ম্যানেজার জাবেদ ইসলাম তাপস এবং অফিসিয়াল তানভীর আহমেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme