সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা প্রশাসক পরিত্যাক্ত – ২ একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনলেন

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রীর অনুশাসন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে’ সেই নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলে পরিত্যাক্ত দুই একর অনবাদি জমি চাষাবাদের আওতায় আনলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সোমবার সকালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় পেঁপে গাছের চারা রোপনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় যে সমস্ত অনাবাদী জমি রয়েছে সেগুলো চাষাবাদের কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় পরিত্যাক্ত দুই একর জায়গায় পেঁপে গাছের চারা লাগানো হচ্চে। আশা করছি আগামীতে যে অনাবাদী জায়গা রয়েছে সেগুলো কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহ সকল দপ্তরের সহযোগিতায় সেগুলো চাষাবাদের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme