সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা শুরু

  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে।
নারী উদ্যোক্তা

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী উই হাটবাজার মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ও শনিবার টাঙ্গাইল শহরের টাউন প্রাইমারি স্কুলে এ মেলার আয়োজন করেছেন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট। শুক্রবার বেলা ১১ টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এসময় উপস্থিত ছিলেন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করেছেন।
মেলায় হাতে তৈরি নানা ধরনের পণ্যে সাজানো হয়েছে একেকটি স্টল। কোনোটিতে পোশাক, তাঁতের শাড়ী, অলংকার, হস্তশিল্প, আচার, হোমমেড খাবার ও কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ।
মেলায় কিনতেন আসা ক্রেতা তাজবিব আক্তার বলেন, আমি ফেসবুকে দেখে উই হাটবাজার মেলায় এসেছি। মেলায় ঘুরে ভীষণ ভালো লাগল। দেশি পণ্যের সমাহার দেখে মনটা ভরে গেছে। সেই সঙ্গে দামটাও মার্কেটের তুলনায় কম। আয়োজকদের কাছে দাবি এ ধরণের মেলা মাঝে মাঝে আয়োজন করা হোক।
উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শুরু হয়েছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme