সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে চাউলের দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল শহরের দিঘুলীয়া এলাকায় চাউলের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে দিঘুলীয়া-সাকরাইল সড়কের কালিপুর এলাকার মেসার্স এস এম ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস এম ট্রেডার্সের প্রোপাইটর মো. আ. সালাম মিয়া বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে সালাম মিয়া দোকান তালা দিয়ে বাড়ি চলে যান। রাতের কোন এক সময় দোকানের তালা কেটে ও সার্টার ভেঙে দোকানে প্রবেশ করে ২৫ কেজি ওজনের ১৯৪ বস্তা চাউল ও ড্রয়ার থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যান। সব মিলিয়ে প্রায় পৌনে তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ভোরে ফজরের নামাজের পর দোকানের মালিকের মাধ্যমে সালাম বিষয়টি জানাতে পারেন। ঘটনার পর টাঙ্গাইল সদর থানার এসআই রাকিবুল ইসলাম ঘটনাস্থল তাৎক্ষনিক পরিদর্শন করেছেন। অভিযোগের পর ঘটনাটি তদন্তের জন্য এসআই মো. মোরাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।
সালাম মিয়া বলেন, এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। এসআই মো. মোরাদুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme