সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭৪১ বার দেখা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন পরিবেশে আজ টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এরআগে অবাধ, নিরপেক্ষ ও নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ও নারিকেল গাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা এনামুল করিম অটল। মেয়র পদে তিনজন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ৫৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে। এতে মোট ১৮ হাজার ৪৩৭জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme