সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর ঃ  টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার উত্তর গোপালপুর ফকিরপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- পোড়াবাড়ী গ্রামের নয়ন আলীর ছেলে জালাল (৪২), উত্তর গোপালপুরের আমির ব্যাপারীর ছেলে ফরমান (৩৮), মৃত আজগর আলীর ছেলে মিনহাজ (৫২) ও মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মোস্তফা (৪০)।

থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানায়, গোপালপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় সংবাদ পাই, ওই এলাকার জিনু মিয়ার বাড়ীর পাশের বাঁশঝাড়ের ভিতর কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতেছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জুয়া খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme