সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সখীপুরে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুরে দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী চার চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন আহমেদ, নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম এবং একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর সরকার হিরু।

এই দু’টিসহ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme