সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে ৪ জুয়াড়ি আটক

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার গভীর রাতে পোড়াবাড়ী এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- পোড়াবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিন্টু (৪৫), নয়ন আলীর ছেলে জালাল উদ্দিন (৫০), আহাম্মদ আলীর ছেলে তারেক মিয়া (২৫) ও মতিয়ার রহমানের ছেলে আলী আজগর (৩২)।
থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানায়, গোপালপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় সংবাদ পাই, ওই এলাকার জয়নাল মিয়ার সেচপাম্পের পাশের ফাঁকা জমিতে কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতেছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জুয়া খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme