টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৭৪ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা: টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতেপুর রান ডেভেলপমেন্ট অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে সহয়ক উপকরণ তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী। এ সময় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারাও বিতরন করেন তিনি।
শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট অষ্টিটিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া নাসরিন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর আলম সিদ্দিকী ও ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ।
প্রদান অতিথি বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং এ বিদ্যালয়ের উন্নয়নে সাধ্যমত সহযোগীতার আশ^াস দেন। অনুষ্ঠনে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, অভিবাবক, শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme