সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

 টাঙ্গাইলে স্কাউটিং বিষয়ক ৩৩৩তম ওরিয়েন্টেশন কোর্স ২০২৩ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলে ৩৩৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ আগষ্ট সকালে বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর আয়োজনে কুমুদিনী সরকারী কলেজ মিলনায়তনে এই ওরিয়েন্টেশনে স্কাউটিং বিষয়ে জ্ঞানগর্ভ মূলক আলোচনা করা হয়।
স্কাউটিং বিষয়ক এই ওরিয়েন্টেশন কোর্স এর কোর্স লিডার প্রফেসর মো. নুরুল আমিন এ এল টি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সম্পাদক প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান এলটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চল এর আঞ্চলিক উপ—কমিশনার (প্রশিক্ষণ ও এ্যাডাল্ট রিসোর্স) অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার এলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর জেলা কমিশনার মোহাম্মদ জামাল হোসেন এ এল টি। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর সহকারী কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ মিনজুর রহমান, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর ডি আর এস এল বাসাইল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিয়া। নাগরপুর সরকারী কলেজের প্রভাষক বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর আর এস এল প্রতিনিধি মো. মাহমুদুল হাসান এর চৌকস সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর কোষাধ্যক্ষ মোহাম্মদ মারুফুজ্জামান, গোপালপুর সরকারী কলেজের আর এস এল কৃষিবিদ মো. ফারুক আহমেদ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার মো. ঘারুন-অর-রশিদ, ভূঞাপুর সরকারী কলেজের সাবেক ট্রেজারার জেলা রোভার মো. আনোয়ার হোসেন তালুকদার, মওলানা ভাসানী ওপেন রোভার স্কাউটস এর আর এস এল সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান দুইটি অধিবেশনে মাধ্যমে অত্যান্ত প্রাণবন্তভাবে সুসম্পন্ন হয়। টাঙ্গাইলে বিভিন্ন উপজেলা, ঢাকা ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্ধশতাধিক রোভারগণ ওরিয়েন্টেশনে অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিগণ কলেজের পুকুর ঘাট এলাকায় কয়েকটি তালের চারা রোপন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme