সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বনবিভাগের অফিসে বাঘ, ভিডিও করলেন বনরক্ষী

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাগেরহাট: সুন্দরবনের অভ্যন্তরে বনবিভাগের অফিসের সামনে আবার বাঘের দেখা মিলেছে।

বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামে এক বনরক্ষী।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায় বাঘটি।

ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, সোমবার (০৭ আগস্ট) রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে বাঘটি দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি। এছাড়া বনে বাঘ বেড়েছে।

মঙ্গলবার বাঘ দেখা গেলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর বিষয়টি জানা যায়।
এর আগে এ বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশে ঘুরে বেড়াতে দেখেছিলেন বনরক্ষীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme