সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং গণভোজ।

মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এছাড়াও অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনূও মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া ও আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme