সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৬৯ বার দেখা হয়েছে।

মতিউর রহমান নজরুল নাগরপুর :  টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক স্তরের এস.এস.সি/সমমান পরীক্ষায় জি.পি.এ ৫.০০ প্রাপ্ত ছাত্র,ছাত্রী ও নির্বাচিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান, ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, নাগরপুর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান, বেগম খোদেজা মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খান প্রমূখ। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme