সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৩৮ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা: টাঙ্গাইন জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) সকালে টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নে আয়োজনে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহ্সানুল পিন্টু সভাপতিত্বে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও গোপালপুর-ভূঞাপুর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাদেকুর রহমান হীরু,সাধারন সম্পাদক হুমায়ন কবির খান, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি এবং টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক বাবু চিত্ত রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তি যোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, টাঙ্গাইলের মুরহুম শ্রমিক নেতা হবিবুর রহমান খানের হাত ধরেই আমার শ্রমিক রাজনৈতিক জীবনের পথ চলা শুরু এবং যত দিন শ্রমিক রাজনীতি করি আর বেচে থাকবো শ্রদ্ধার সাথে তাকে স্বরন করবো।তিনি তাকে গভির শ্রদ্ধার সাথে স্বরন করে বলেন, যার হাতে শ্রমিকদের উন্নয়ন সারা বাংলাদেশে হয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা সেই সংগঠনের এক এক জন সদস্য, যেই সংগঠন ফেডারেশন সৃষ্টি করেছে। তিনি আওয়ামী লীগ সরকারের শ্রমিকদের সাফল্য নিয়ে বলেন, কেউ যদি দূর্ঘটনায় মারা যায়, সে যাত্রী হোক শ্রমিক হোক সকলেই সরকারের কাছ থেকে ৫ লক্ষ টাকা অনুদান পাবে। এ ছাড়াও তিনি সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয়। পাশাপাশি বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন পূর্বক তাদের নিকট দায়িত্ব অর্পন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশন আলহাজ¦ ফজলুর রহমান খান ফারুক এবং সহকারী নির্বাচন কমিশন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি,মীর নুরুল আমীন,বাবু শ্যামল হোড়,এডভোকেট শফিকুল ইসরাম রিপন,এহসানুল ইষলাম আজাদ এবং অধ্যাপক মুজিবুর রহমান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme