সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে জমে ওঠেছে বাজার সমিতির নির্বাচন

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২২ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে জমে ওঠেছে বামনহাটা বাজার বণিক সমিতির নির্বাচন। দিন যতো ঘনিয়ে আসছে ততো জমে ওঠছে নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার, চা স্টল, হাট-বাজার, পথে ঘাটে আলোচনা বিষয় হয়ে ওঠেছে বামনহাটা বাজার বণিক সমিতির নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর বাজার বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ৯ টি পদের বিপরীতে ৩ টি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে হানিফ শেখ ( চেয়ার) ও খঃ ছানোয়ার হোসেন (ছাতা), সাধারণ সম্পাদক পদে মো. সোহেল খান (তালের পাখা) ও খন্দকার হোসেন (মই), এবং কোষাধ্যক্ষ পদে আব্দুল জলিল খান (ফুটবল) ও মো. ওয়াসিম সরকার (মোরগ) প্রতীক নিয়ে লড়ছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি নূরন্নবী, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিটন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হোসেন শেখ ও সমাজ কল্যাণ সম্পাদক খঃ এরশাদ আলী।

নির্বাচন কমিশনার অধ্যাপক আখতার হোসেন খান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বতস্ফুর্ত ভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা যাবে বলে আশা করছি।। তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme