সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধার কন্যার বাড়িঘর রক্ষার আকুতি

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আমীর আলীর একমাত্র কন্যা মোছা. আবিদা সুলতানা মায়ের ওয়ারিশ পাওয়া বাড়িঘর রক্ষার আকুতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় কুখ্যাত রাজাকার মৃত ছামান আলী সরকারের দুইপুত্র আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম তার বাড়িঘর ও প্রায় দেড়শ’ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন।

রোববার(১০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানা অভিযোগ করে জানান, মাতৃসূত্রে ওয়ারিশ হিসেবে পাওয়া তার বাড়ি ও প্রায় দেড়শ’ শতাংশ জমি তার মামা রাজাকারপুত্র আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন। ফলে তিনি বাড়িতে ফিরতে না পেরে স্বামী-সন্তান নিয়ে ঢাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন।
তিনি জানান, বাড়িঘর ও সম্পত্তি দাবি করায় তার দুই মামা ইতোপূর্বে নানা অভিযোগে ছয়টি মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করছেন। মামলাগুলো চলমান থাকলেও পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। চলতি বছরের ২৬ মে তিনি গ্রামের বাড়িতে গেলে আব্দুল মান্নান, শহীদুল ইসলাম, স্থানীয় আসাদ ও লিয়াকত সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারপিট করে তাকে বাড়িছাড়ার মাধ্যমে জবরদখল করে নেয়। এ বিষয়ে তিান গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি নং-১২১২) দায়ের করেছেন। ইতোপূর্বে উল্লেখিতরা একই কারণে তার স্বামী প্রকৌশলী এম মোস্তাফিজকে ছুরিকাঘাত করে। সংবাদ সম্মেলনে তিনি প্রাপ্য বাড়িঘর ও জমি রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আমীর আলী শহীদ হন। পক্ষান্তরে তার নানা মৃত ছামান আলী সরকার ছিলেন গোপালপুর থানার পিস কমিটির সভাপতি।

সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানার ছেলে সাককাত সাকিব মাহিম ও খালাত ভাই কেএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme