সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ঝরে পড়া শিক্ষার্থী রোধে মা ও অভিভাবক সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানকে সামনে রেখে, টাঙ্গাইলের গোপালপুরের মির্জাপুরে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থী রোধে ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়মিত উপস্থিত রাখার জন্য এবং শিক্ষার মান ধরে রাখতে, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর মির্জাপুর ইউনিয়নের মোহনপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে (১২সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি  মোঃ শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে, এবং সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জুলহাস উদ্দীন,মির্জাপুর সরকারি প্রাঃ বিদ্যাঃ -এর প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, খঃ আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডাঃ আনোয়ার হোসেন,মোঃ শফিকুল ইসলাম (শফিক) সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, করোনা কালীন সময়ের পর বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাড়ানোর জন্য মা দের  ভূমিকা অপরিহার্য। তারা আরো বলেন ছাত্র ছাত্রীদের সরকার কতৃক যে উপবৃত্তি দেওয়া হয় তা যেনো সঠিক কাজে তথা ছাত্র ছাত্রীদের লেখা পড়ার খাদেই ব্যয় করা হয়।ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অবিভাবকের সাথে যাতে সব সময় যোগাযোগ থাকে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme