সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

নাগরপুরে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর:  টাঙ্গাইলের নাগরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে এই জাকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি’র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল।

উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হামিদুর রহমান(ঝন্টু)

এমডি ক্লাবের ক্লাব সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম,সড়ক বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লস্কর।
এসময় হাজার-হাজার ফুটবল প্রেমীরা খেলাটি উপভোগ করেন।

ফাইনাল খেলায় চাচিতারা প্রগতি সংঘকে ৩-১ গোলে হারিয়ে সাফর্ত্তা জনকল্যাণ সংঘ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দলকে পুরষ্কার প্রদান করা হয়।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme