সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫৮২ বার দেখা হয়েছে।
কামরুল হাসান,কালিহাতী:  টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক। কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে নবাগত ইউএনও ও এসিল্যান্ডকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানানো হয়।
 বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা কনফারেন্স হল রুমে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কালিহাতী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সহ-সভাপতি কামরুল হাসান, দাশ পবিত্র,  যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, সাংবাদিক , রশিদ আহম্মেদ আব্বাসী, শাহ্ আলম, সাব্বির আহম্মেদ আব্বাসী, মীর আনোয়ার হোসেন, রাইসুল ইসলাম লিটন, কামরুল মিয়া, আনিছুর রহমান শেলী, মুনসুর হেলাল বাদশা, এনায়েত করিম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন
 বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। ৩৪ তম বিসিএসের এ কর্মকর্তা কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ কালিহাতী উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কালিহাতীতে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি নওগাঁ জেলার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  হিসাবে কর্মরত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme