সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৮১ বার দেখা হয়েছে।
কালিহাতীতে জরায়ুমুখ ক্যান্সার
প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী:  টাঙ্গাইলের কালিহাতীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকালে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী  (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা প্রমুখ।
 জানা যায়, কালিহাতী উপজেলায় মোট ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয়গামী এবং বিদ্যালয় বহির্ভূত সহ মোট ২১ হাজার ১৩৩ জন কিশোরীকে সারভারিক্স নামক হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) নামের এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme