সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ বার দেখা হয়েছে।
ফিলিস্তিনিদের ওপর হামলার

প্রতিদিন প্রতিবেদক: ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচারে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার( ১৫ অক্টোবর)  বিকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ডা: নজরুল ইসলামের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাতানি হুগড়া বাজার থেকে বের হয়ে নরসিংহপুর সেতুতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সভাপতিত্বে ও হুগড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুছা খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, হুগড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের্র ইউপি সদস্য মো. মজনু মিয়া,নরসিংহপুুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনিতে নারী ও শিশুসহ নির্বিচারে মারা হচ্ছে এবং বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা বৈশি^ক মানবিক অবক্ষয়। ফিলিস্তিনের নীরহ মানুষদের হত্যা বন্ধের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জেরুজালেম হলো সারা বিশে^র মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষায় সারা বিশে^র মুসলমানদের এক হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে সহা¯্রাধিক স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। এসময় তারা দুনিয়ার মুসলিম এক হও-ইসলামের শত্রæরা হুশিয়ার সাবধান শ্লোগানে মিছিলটি মুখরিত করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme