সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ বার দেখা হয়েছে।
গোপালপুরে শারদীয় দুর্গাপূঁজা
মোঃ নুর আলম, গোপালপুর: আসন্ন শারদীয় দুর্গাপূঁজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর থানার আয়োজনে আজ সোমবার বিকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. মুনাদির ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি পুলিশের সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র নাথ সরকার বিমল, সম্পাদক কিশোর কুমার দেব, হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহফুজ আলম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
এসময় উপজেলার সকল পূঁজা উযদাপন কমিটির সভাপতি ও সম্পাদক এসময়  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালপুর উপজেলায় এবছর ৫৬টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme