সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন ২১ শে অক্টোবর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৫৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ১৯ শে অক্টোবর জেলা জজ কোটের জেলা জজ শেখ আব্দুল আহাদ এর এক আদেশে গত 8 অক্টোবেরের দেওয়া অদেশ স্থগিত করেন। ফলে নির্বাচনে  কোন বাধা না থাকায় টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন  ২১ শে অক্টোবরে নির্বাচনের দিন ধার্য করেন। টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার মো. সালাউদ্দিন হায়দার জানান,  গত ৪ অক্টোবর টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়া স্থগিত আদেশের কার্যকারিতা পরর্বতী আদেশ প্রদান না করা পর্যন্ত স্থগিন করেছে টাঙ্গাইল  জেলা জজ কোটের জেলা জজ শেখ আব্দুল আহাদ । ফলে বর্তমানে আমরা ২১ শে অক্টোবরের নির্বাচনের দিন ধার্য  করি। এখন আমাদের নির্বাচনে কোন বাধা নেই।

উল্লেখ্য, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ আদালতের (সদর) বিচারক শারমীন নীলা গত ৫ অক্টোবর বৃস্পতিবার নির্বাচনের উপর অস্থায়ী এ নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন অর রশীদ। গত ৭ অক্টোবর জেলা রাজ ও রড শ্রমিক ইউনিযনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিষেধাজ্ঞা জারির কারনে নির্বাচন স্থগিত হয়।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme