সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা থেকে এক কিশোরী নিখোঁজ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে জুঁই আক্তার নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৭ অক্টোবর বিকেলে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় নিখোঁজের মা জহুরা খাতুন সাধারন ডায়েরি করেছেন। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো মেয়েটি উদ্ধার হয়নি।
জানা গেছে, টাঙ্গাইল পৌর এলাকা বিশ্বাস বেতকার বাসিন্দা মুকুল হোসেনের মেয়ে জুঁই আক্তার ১৭ অক্টোবর বেলা তিনটার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। পরে প্রতিবেশি ও আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করা হলে কোন হদিস পাওয়া যায়নি। এক পর্যায়ে পরের দিন টাঙ্গাইল মডেল থানায় মেয়েটি মা জহুরা খাতুন একটি সাধারন ডায়েরি করেন। মেয়েকে ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। কেউ মেয়েটিকে পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে মোবাইল ফোনে যোগাযোগে করার অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর –০১৭৮০৪৬৩৫৫৩

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme