সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৭২২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ তম সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শুক্রবার (১০ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলার ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিমের ব্যবস্থপনায় ভারই উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ তম সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুকুরিয়া আদর্শ ফুটবল একাদশ বনাম জগতপুরা ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সাভার আমিন মডেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদ, ক্যাপটেন অধ্যাপক আশরাফ হোসেন, প্রেসক্লাব সভাপতি শাহআলম প্রামানিক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন নান্নু, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম লিখন, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব প্রমুখ।
অতিথিবৃন্দ বিজয়ী জগৎপুরা ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে ফ্রিজ এবং রানার্সআপ পুকুরিয়া শিয়াকোল আদর্শ ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে টেলিভিশন তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme