সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৯২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: বিএনপির ডাকা অবরোধের ৪র্থ দফার ১ম দিনে টাঙ্গাইলে জেলা বিএনপির নেতৃত্বে টাঙ্গাইলের পৃথক ২টি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ রাত ৯ টার দিকে  টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক ও ময়মনসিংহ রোডে এ মশাল মিছিল করে বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠন।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান  বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ  মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার জন্য সকল প্রকার আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন,টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে  ও টাঙ্গাইল ময়মনসিংহ  মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, এরকম ঘটনার কোন সংবাদ এখনো পাইনি। তবে আইন বহির্ভূত এধরনের কোন ঘটনা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme